রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’

জনগণের কাছে আমরা ঋণী: ইশরাক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৩৪ সময় দেখুন
জনগণের কাছে আমরা ঋণী: ইশরাক


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জনগণ আমাদের আন্দোলনে সাড়া দিয়ে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে। আমরা তাদের কাছে ঋণী। এ ঋণের প্রতিদান আমাদের দিতে হবে। এ জন্য রাজপথ ছাড়া যাবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই ফিরিয়ে আনতে হবে বাকস্বাধীনতা, দেশবাসীকে ফিরিয়ে দিতে হবে তাদের ভোটাধিকার।

বুধবার (২০ মার্চ) বিকালে যাত্রাবাড়ী বাঁশের পুল গোলাম মোস্তফা কলেজ রোডে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বক্তব্য দেন।

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, ‘সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রকামী মানুষকে পদদলিত করে রেখেছে। সারাদেশকে বদ্ধ কারাগারে পরিণত করেছে। তাদের দূর্নীতির কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পতিত হয়েছে। রাজনৈতিক সহবস্থান আজ রূপকথার গল্পে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি আজ একা নয়। জনগণসহ দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ। বিদেশি প্রভুদের আর্শীবাদ নিয়ে এ সরকার টিকে রয়েছে। বিনিময়ে সরকার বিদেশিদের কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। এবার প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তেলার জন্য সবাইকে প্রস্তুত হতে হবে।’

৬৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল ভূঁইয়া তুহিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জামসেদুল আলম শ্যামল, ডেমরা থানা বিএনপি নেতা জামান, সেলিম, শ্রমিক দলের সাবেক যাত্রাবাড়ী থানা সভাপতি শিপন খান, যুবদলের ৬৪ নং আহবায়ক সাইফুল ইসলাম জনি, সদস্য সচিব নুরুল আমিন ফায়েল, ছাত্রদল সভাপতি শিফাত, ৬৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনাম, ফিরোজ আলম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর