রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘জনগণের ভোটেই আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
‘জনগণের ভোটেই আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জনগণের ভোটেই আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আওয়ামী লীগ কোনোদিন ষড়যন্ত্র করে চোরাগলি পথে ক্ষমতায় আসেনি। সবসময়ই জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। আগামীতেও জনগণের ভোটে ক্ষমতায় আসবে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় নতুন হর্টিকালচার ও টিস্যু কালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আর জনগণ যদি ভোট না দেয়, স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে চলে যাব। ২০০১ সালের নির্বাচনের পরেও আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিয়েছিল। আওয়ামী লীগ কখনো ক্ষমতা ছাড়তে ভয় পায় না।’

বিএনপি-জামায়াতকে চাঁদাবাজ লুণ্ঠনকারী হিসেবে উল্লেখ করে ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে লুণ্ঠন আর দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছিল। এদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে।’

৮৫ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে চরফ্যাশনে স্থাপিত হর্টিকালচার ও টিস্যু কালচার সেন্টার বরিশালের কৃষিতে বিপ্লব নিয়ে আসবে বলে জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষির উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তার অন্যতম উদাহরণ হলো এই প্রত্যন্ত অঞ্চলে হর্টিকালচার ও টিস্যু কালচার সেন্টার স্থাপন।’

তিনি আরও বলেন, ‘অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির ফলে বর্তমান সরকারের আমলে খাদ্যের কোনো সংকট নেই। ভবিষ্যতেও দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই।’

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক শওকত ওসমান, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মনসুর আলম খান, বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের পরিচালক মেহেদি মাসুদ, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন প্রমুখ বক্তব্য দেন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর