রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জনগণ ভারতীয় পণ্য বর্জনে সমর্থন দিচ্ছে: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১২৪ সময় দেখুন
জনগণ ভারতীয় পণ্য বর্জনে সমর্থন দিচ্ছে: রিজভী


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জনগণ ভারতীয় পণ্য বর্জনে সমর্থন দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী।

রোববার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ে নিজ দফতরে গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘দীর্ঘ দিনের বঞ্চনা থেকে, অপমান লাঞ্চনা থেকে জনগণ ভারতীয় পণ্য বর্জনে সমর্থন দিচ্ছে। একটি আওয়াজ বা শ্লোগান আজ সর্ব মহলে সমাদৃত, সেটি হলো- ভারতের পণ্য বর্জন। সব মহলে, সবার মাঝে এটি এখন গ্রহণযোগ্যতা পেয়েছে। সুতরাং ভারতীয় পণ্য বর্জনে আমরা যে সংহতি জানিয়েছি তা বাংলাদেশের জনগণের পক্ষে, গণতস্ত্রের পক্ষে।’

তিনি বলেন, ‘আজকে ভারতের নীতিনির্ধারকরা বন্ধুত্বের কথা বলে, কিন্তু তারা বাংলাদেশের অভিন্ন নদীর ন্যায্য হিস্যা দেবে না, প্রতিদিন সীমান্তে মানুষ হত্যা করবে, একতরফা বাণিজ্য করবে তা হবে না। এই যে অন্যায়গুলো, এই যে অপকর্মগুলো এটি বাংলাদেশের মানুষকে প্রতিবাদী করেছে। ভারত বাংলাদেশের সাথে ভারসাম্যমূলক বাণিজ্য করেত চায় না তারা চায় বড় ভাই সূলভ আচরণ করতে।’

রিজভী বলেন, ‘তারা জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, একটি নিদ্ধিষ্ট দলের সঙ্গে বন্ধুত্ব করতে হায়। আপনারা দেখেছেন তারা কীভাবে একটি ফ্যাসিবাদী সরকারকে পৃষ্ঠপোষকতা করছে। বাংলাদেশে স্বৈরশাসন কায়েম করতে সমর্থন দিচ্ছে। সে ২০১৪ সালে, ২০১৮ সালে কিংবা ২০২৩ সালের ৭ জানুয়ারি তারা একই ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশের ৯৭ ভাগ জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে।’

তিনি বলেন, ‘মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭২ সালে ভারতের একতরফা নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তিনি পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করেছিলেন। এ দেশের বাম রাজনৈতিক দলগুলো ভারতের একতরফা নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জিয়াউর রহমানও ভারতের কাছ থেকে ন্যায্য হিস্যা পেতে নানাভাবে কাজ করেছেন। সুতরাং ভারতীয় পণ্য বর্জনে বিএনপির অবস্থান যৌক্তিক।’

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর