রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘জনগণ যাদের চাইবে, তারাই দেশ পরিচালনা করবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৯ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণ যাদেরকে চাইবে তারাই দেশ পরিচালনা করবে এবং জনগণের ইচ্ছার প্রকাশ ঘটবে জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, জনোগনই সিদ্ধান্ত নিবে কোন কোন জায়গায় সংস্কার করতে হবে কতটুকু সংস্কার করতে হবে। জনগনই এই সিদ্ধান্ত নিবে এবং সিদ্ধান্ত হবে জাতীয় সংসদে।

তিনি আরও বলেন, এই দেশে আমরা ৬৯ এর গণঅভ্যুত্থান দেখেছি। এই দেশে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেছি। এই দেশে আমরা ৯০ এর স্বৈরাচারী আন্দোলন দেখেছি। এ দেশে ২৪- এর ৫ আগস্ট অর্থাৎ ৩৬ জুলাইয়ের আন্দোলনও দেখেছি। মনে রাখতে হবে সর্বশেষ কথা হচ্ছে জনগণের কাছে যাও। জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করো।

জনগণ কি চায় সেটিই হচ্ছে সংবিধান এমন মন্তব্য করে ডা. এ জেড এম জাহিদ বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটাবে জাতীয় সংসদ নির্বাচনে এবং তার মাধ্যমে গৃহীত সংবিধান। কোনো অবস্থাতে কোনো ব্যক্তি কেন্দ্রিক বা গোষ্ঠী কেন্দ্রিক কোনো কিছু যদি চাপিয়ে দেওয়া হয়, এ দেশের মানুষ অতীতে কোনো দিন তা মেনে নেয়নি, নিবেও না।

তিনি বলেন, স্বৈরাচারী সরকার এরশাদ প্রশ্ন করেছিল কোথায় পদত্যাগ করব তার চার ঘণ্টা পরেই তাকে পদত্যাগ করতে হয়েছে। ১৯৯০ সালের ৪ নভেম্বর এটা সবার মনে আছে নিশ্চয়ই। আর হাসিনা স্বৈরাচার ও ৩ আগস্ট বলেছিল, অমুকের বেটি পালিয়ে যায় না কিন্তু সত্যি দেখা গেল ৫ আগস্ট কিভাবে দৌড়ে পালিয়ে চলে গেল। তাই মনে রাখতে হবে শেষ বিচারের মালিক উপরে আল্লাহ নিচে জনগণ।

আল্লাহ আপনাদেরকে দিয়েছে সেই চেয়ারের বশে সুবিচার করার সুযোগ দিয়েছেন, তাই চেয়ারে বসার প্রতি পদক্ষেপ গ্রহণ করুন এবং নির্ধারিত সময়ের মধ্যে জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। সেভাবেই জনগণের সকল অধিকার এবং জনগণের চাওয়ার সকল সুযোগ সুবিধা ও ব্যবস্থা গ্রহণ করুন।

জাহিদ বলেন, কোন অবস্থাতেই ভাববেন না যে আপনারা যা করছেন আমরা বুঝতে পারছি না ।আমরা সবই দেখতে পাই সবই বুঝতে পারি। দেশের ৫৪৫ টা উপজেলার মধ্যে দুইটা উপজেলা ৫ কোটি টাকা করে আপনারা বরাদ্দ দিয়ে তাদেরকে উন্নত করতে চান। এবং বৈষম্যের কথা বলেন,কিন্তু বৈষম্য দিয়েই শুরু করেন। এটি তো হওয়ার কথা ছিল না।

সময় থাকতে আপনারা জ্ঞানের লিখন পড়তে শিখুন। এবং জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার চেষ্টা করুন। আপনাদেরকে তখন দেশের মানুষ মনে রাখবে।

সারাবাংলা/এফএন/ইআ

ডা. এ জেড এম জাহিদ হোসেন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর