শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জবিতে ইউটিএল’র আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৮০ সময় দেখুন
জবিতে ইউটিএল’র আহ্বায়ক কমিটি গঠন


জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) শাখার ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু লায়েককে আহ্বায়ক এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসাদুজ্জামান সাদীকে সদস্যসচিব করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনে শিক্ষক লাউঞ্জে ইউটিএলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এই কমিটি ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে ইউটিএলের সদস্যসচিব অধ্যাপক ড. বিলাল হোসাইন জানান, ‘১৯৪৭-এর আজাদী, ১৯৭১ সালের স্বাধীনতা এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে ইউটিএল এক সুনির্দিষ্ট ভিশন নিয়ে আত্মপ্রকাশ করেছে।’

সংগঠনের ভিশন হলো একটি মর্যাদাসম্পন্ন, স্বাধীন ও প্রতিশ্রুতিবদ্ধ একাডেমিয়া গড়ে তোলা, যা শিক্ষা, গবেষণা ও নৈতিক দায়িত্ববোধের মানদণ্ড অনুসরণ করে। তিনি আরও বলেন, ইউটিএল পাঁচটি মৌলিক কাজ নিয়ে কাজ করবে, একাডেমিক উৎকর্ষতা, আত্মমর্যাদা, জাতীয় প্রতিশ্রুতি, ধর্মীয় সহনশীলতা, সমষ্টিগত দায়িত্ব।

সংগঠনের সদস্য পদ বিষয়ে অধ্যাপক ড. বিলাল হোসাইন বলেন, ‘বাংলাদেশের যেকোনো পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি ইউটিএলের মূলনীতি, ভিশন, মিশন, লক্ষ্য ও কার্যাবলির সঙ্গে একমত, তিনি এর সদস্য পদের জন্য যোগ্য।’

তিনি আরোও বলেন, ‘চিন্তার দিক থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ ও মুসলিম জাতীয়তাবাদী শিক্ষকগণের সংগঠন’ হিসেবে উল্লেখ করেন। এটি মধ্যপন্থী, ডানপন্থী ও ইসলামপন্থীদের সংগঠন-বিশ্বাসীদের সংগঠন।’

তিনি আরও স্পষ্ট করেন, ধর্মবিশ্বাসী যেকোনো ধর্মের মানুষ ইউটিএলের সদস্য হতে পারলেও, যারা নিজেদের সেক্যুলার বা ধর্মহীন পরিচয় দেন, তাদের ইউটিএলের সদস্য করা হয় না।

ডাকসু নির্বাচনে ইউটিএলের ভূমিকা বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস বলেন, ‘ইউটিএল সর্বদা চেয়েছে যেন সুষ্ঠু ও গণতান্ত্রিক উপায়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সে লক্ষ্যে ইউটিএল প্রশাসনকে নানা পরামর্শ দিয়েছে এবং ভোটের দিন প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণের আওতায় রেখেছে।’ তিনি আরও আশা প্রকাশ করেন, তারা আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-যুগ্ম আহ্বায়ক, ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ অর্থনীতি বিভাগের, অধ্যাপক ড. তারেক মুহাম্মদ শামছুল আরেফীন। যুগ্ম সদস্য সচিব ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিন কোষাধ্যক্ষ দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবদুস সালাম।

এছাড়াও কমিটিতে আরো ৯ জন শিক্ষক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি ঘোষণার সময় ইউটিএলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোশাররফ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ড. মো. রফিকুল ইসলামসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর