শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জবিতে গবেষণায় বরাদ্দ বাড়িয়ে বাজেট পাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯০ সময় দেখুন
জবিতে গবেষণায় বরাদ্দ বাড়িয়ে বাজেট পাস


জবি করেসপন্ডেন্ট

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২২ অর্থ বছরের বাজেট ও অনলাইন পরীক্ষার নীতিমালা পাস হয়েছে। বাজেটে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভায় বাজেট ও অনলাইন পরীক্ষার নীতিমালা পাস হয় ।

সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, অন্যান্য সদস্যবৃন্দ ও সচিব রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

সিন্ডিকেট সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ১২৮ কোটি ৬ লাখ ৪৫ হাজার টাকা এবং ২০২১-২২ অর্থ বছরের ১৪৮ কোটি ৮৭ লাখ টাকার মূল রাজস্ব (অনুন্নয়ন) বাজেট পাস হয়। উল্লেখযোগ্য খাতের মধ্যে গবেষণা খাতে গত অর্থ বছরের বাজেট ২ কোটি টাকা থেকে বাড়িয়ে চলতি অর্থ বছরে ৫ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

এছাড়াও মূলধন অনুদান (যন্ত্রপাতি, যানবাহন, তথ্য যোগাযোগ প্রযুক্তি, অন্যান্য অনুদান) খাতে ৮ কোটি ৪৬ লাখ, আবর্তক অনুদান (শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ও ভাতাদি) খাতে ৯৮ কোটি ৩৭ লাখ টাকা, পণ্য ও সেবা সহায়তা খাতে ৩২ কোটি ৯০ লাখ টাকা, পেনশন ও অবসর সুবিধা খাতে ২ কোটি ৩০ লাখ টাকা, অন্যান্য অনুদান খাতে ১ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া ৮৫তম সিন্ডিকেট সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নীতিমালা অনুমোদিত হয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর