রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৭ সময় দেখুন
জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা


জবি: রাজধানীতে টানা ভারি বর্ষণের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বিশাল কৃষ্ণচূড়া গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়েছে। এতে বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ঘটনার সময় বাসে কোনো যাত্রী না থাকায় এবং আশপাশে থাকা শিক্ষার্থীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্ত চত্বরে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় হঠাৎ করেই গাছটি উপড়ে বিশ্ববিদ্যালয়ের পার্কিং এলাকায় থাকা বাসের ওপর আছড়ে পড়ে। ঘটনাটি দেখে শিক্ষার্থী ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গাছ অপসারণের উদ্যোগ নেন।

তবে এ ঘটনায় কোনো শিক্ষার্থী, চালক বা কর্মচারী আহত হননি বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, ‘আজ সকালে ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর একটি বড় গাছ ভেঙে পড়ে। এখানে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।’

তিনি বলেন, ‘গাছ ভেঙে পড়ায় গাড়িতে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হতে পারে।’

ঝুঁকিপূর্ণ গাছ সম্পর্কে তিনি বলেন, ‘ক্যাম্পাসে অনেকগুলো ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। প্রশাসনের উচিত এই গাছগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া। এই গাছ যদি শিক্ষার্থীদের ওপর পড়ত তাহলে হতাহতের সম্ভাবনা দেখা দিত। তাই প্রশাসনের উচিত এই গাছগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom