শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

জবির সব শিক্ষক-শিক্ষার্থী স্বাস্থ্য বিমার আওতায় আসবে: জবি উপাচার্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৯৯ সময় দেখুন
জবির সব শিক্ষক-শিক্ষার্থী স্বাস্থ্য বিমার আওতায় আসবে: জবি উপাচার্য

শশী, জবি প্রতিনিধি

স্বাস্থ্য বিমা আমার শিক্ষার্থীদের জন্য অনেক প্রয়োজন। কারণ, যে কষ্টে তারা থাকে। আর বড় কোনো অসুখ হলে তো আরও সমস্যা। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাইকে বিমার আওতায় নিয়ে আসব। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানমের অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এই আশ্বাস দেন।  

সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিল্পী খানমের অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলের স্বাস্থ্য বীমা নিয়ে জবি উপাচার্য আরোও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য বিমা চালু হয়েছে বেশিদিন হয়নি। সেখানে শুধু শিক্ষক, কর্মকর্তারা না শিক্ষার্থীরাও বিমার আওতায় রয়েছে। আমার কাছে ‘প্রতিদিনই সাহায্যের জন্য আবেদনের চিঠি আসে। যতটা সম্ভব হয় আমরা সাহায্য করি। কিন্তু বেশি ফান্ড তো নেই। তাই স্বাস্থ্য বিমাটা খুব প্রয়োজন। আমরা স্বাস্থ্য বিমাটা নিয়ে আরও আলোচনা করে সিন্ডিকেটের মাধ্যমে পাস করব।’ 

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানরা, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন ও সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর