শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জবি ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ সময় দেখুন
জবি ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ


ইবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ রহমানকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘আমরা জুলাইয়ের পরে একটি পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু একের পর এক ছাত্রদল নেতাদের হত্যা করা হচ্ছে। ঢাবিতে সাম্য হত্যা, এখন জবিতে জুবায়েদকে হত্যা করা হয়েছে। পাঁচ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থী কিংবা কোনো সাধারণ মানুষের লাশ আমরা দেখতে চাইনি। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই খুনিদের গ্রেফতার করে বিচার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ছোট ভাই সাজিদ হত্যার তিন মাস পার হলেও বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার পুলিশ প্রশাসন কিছুই করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। এদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগছে। এসব করছে পালাতক হাসিনা। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের মতপার্থক্য থাকবে। কিন্তু আমরা একে অপরের শত্রু না। আমরা এই খুনিদের দ্রুত গ্রেফতার চাই।’

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, আবু দাউদ, আহসান হাবীব, সদস্য রাফিজ আহমেদ ও নূর উদ্দিনসহ অন্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, এদিন সন্ধ্যার দিকে পুরান ঢাকার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ রহমানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর