শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জবি শিক্ষার্থীদের বাড়ি পৌঁছাতে বিভাগীয় শহরমুখী বাস প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ সময় দেখুন
জবি শিক্ষার্থীদের বাড়ি পৌঁছাতে বিভাগীয় শহরমুখী বাস প্রদান


জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে আগামীকাল (সোমবার) ক্যাম্পাস থেকে প্রতিটি বিভাগীয় শহরের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাস ছেড়ে যাবে।

রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারেক বিন আতিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিতে আগামীকাল সকাল থেকেই বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে।’

উল্লেখ্য, ভূমিকম্প পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় আগামীকাল থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত জবির শিক্ষা কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে পরিচালিত হবে।

ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল (২৪ নভেম্বর) সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল, ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর