মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

জয়নগরে শুরু ধন্বন্তরি কালীমায়ের পুজো! টানা ১৫ দিন নানা বেশে দেখা যাবে মাকে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন


Last Updated:

জয়নগরের ধন্বন্তরি কালী প্রায় ৪০০ বছরের প্রাচীন

X

জয়নগরের

জয়নগরের ধন্বন্তরি কালী 

দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরের ধন্বন্তরি কালী প্রায় ৪০০ বছরের প্রাচীন। এখন বেশের মেলার সময়। এক পক্ষ ধরে রূপ পরিবর্তন উৎসব চলবে। কালীর এই রূপ দেখতে আসেন দূর দূরান্তের মানুষ। ইতিমধ্যেই মন্দিরের সামনের রাস্তায় দোকান সাজিয়ে বসে গিয়েছেন ব্যবসায়ীরা। মন্দির সূত্রে খবর প্রতিপদে কালীর ভুবনেশ্বরী রূপ দেখা যাবে। তারপর একে একে বিপত্তারিণী, কমলেকামিনী, গণেশজননী, কৃষ্ণকালী, বারাহী, নরসিংহী, দেবীচণ্ডিকা, জগদ্ধাত্রী, জাহ্নবী, অন্নপূর্ণা, কালীয়দমন, ইস্ত্রী, দক্ষিণাকালী ও ষোড়শী রূপ প্রকট হবে। ষোড়শী থাকে তিনদিন। ইতিহাস অনুযায়ী, রাজা প্রতাপাদিত্যের সঙ্গে সম্রাট জাহাঙ্গিরের বিরোধ শুরু হয়েছিল। প্রতাপাদিত্যকে বন্দি করেছিলেন সম্রাট। প্রতাপাদিত্যর বন্ধু ছিলেন শঙ্কর চক্রবর্তী নামে এক ব্রাহ্মণ।

রাজার মৃত্যুর পর তিনি বংশরক্ষায় পরিবারের সবাইকে দক্ষিণ যশোরে পাঠিয়ে দেন। আজকে যে জায়গাটির নাম জয়নগর। সেই অঞ্চলটি ছিল দক্ষিণ যশোহরের অন্তর্গত। সে সময় এলাকাজুড়ে জঙ্গল। বাঘ ও নানা ধরনের হিংস্র জন্তুতে ভরা। জনশ্রুতি আছে, তান্ত্রিক ভৈরবানন্দ সেখানে কঠোর তপস্যা করছিলেন। বর্তমানে যেখানে রয়েছে মন্দির, চক্রবর্তীদের এক পূর্বপুরুষ রাজেন্দ্রনাথ চক্রবর্তী ভৈরবানন্দের সন্ধান পেয়ে নেতড়া থেকে এসে পৌঁছন সেখানে। দু’জনের সাক্ষাৎ হয়। রাজেন্দ্রনাথ তাঁর শিষ্য হয়ে যান। ভৈরবানন্দ তাঁকে বলেছিলেন, আদি গঙ্গায় মা রয়েছেন।’ তারপর বুদ্ধ পূর্ণিমার দিন আদি গঙ্গা থেকে কালীর কষ্টিপাথরের মূর্তি তুলে এনে পর্ণকুটিরে প্রতিষ্ঠা করা হয়।

ভৈরবানন্দ পুজোর দায়িত্ব রাজেন্দ্রনাথকে দিয়ে অন্যত্র চলে যান। তারপর বংশ পরম্পরায় চক্রবর্তীরা জয়নগরের পাঁচ নম্বর ওয়ার্ডে ধন্বন্তরি কালী মন্দিরে পুজো করছেন। কালীকে আরাধ্যা দেবী বলে সাধনা করেছিলেন সাধক ভৈরবানন্দ। তাই মায়ের নাম ধন্বন্তরি। চক্রবর্তী পরিবারের বর্তমান সেবাইত অর্ণব চক্রবর্তী বলেন, ‘বুদ্ধ পূর্ণিমার দিন মায়ের জন্মদিন পালন করা হয়। ওই দিন মাকে ষোড়শী রূপে সাজানো হয়। তিনদিন ধরে তা থাকে। তারপর কালীকে মালিনী রূপে সাজানো হয়। সেখানে কালীকে আঁকশি নিয়ে ফুল পাড়তে দেখা যায়।

সুমন সাহা

Next Article

Pakistani Woman Arrested in Chandannagar: ৪৫ বছরের সংসার, চন্দননগরের গৃহবধূ পাকিস্তানের নাগরিক! গ্রেফতারির পর অবাক প্রতিবেশীরা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর