রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবদল নেতা বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৩০ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ২২:২২

হাসমত আলী

সুনামগঞ্জ: জেলার দিরাইয়ে মতবিনিময় সভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় হাসমত আলী নামে এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৩ মার্চ) রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আব্দুল হকের যৌথ সই করা এক আদেশে হাসমত আলীকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত হাসমত আলী দিরাই পৌর যুবদলের সাবেক সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ‘আপত্তিকর স্লোগান দেওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সে জন্য তাকে প্রাথমিকভাবে বহিষ্কার করে, স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।’

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত বিএনপির মতবিনিময় সভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, স্লোগান দিয়েছিলেন তিনি। বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

এ নিয়ে গণমাধ্যমকে হাসমত আলী বলেন, ‘আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছি। সারাজীবন শহিদ জিয়ার আদর্শে বিএনপির রাজনীতিতে যুক্ত আছি। আমি চারদিন ধরে জ্বরে ভুগছি। অসুস্থ শরীর নিয়ে মিটিংয়ে যাই। যা হয়েছে আমার অসাবধানতাবশত হয়েছে।’

সারাবাংলা/এইচআই

যুবদল নেতা বহিষ্কার
সুনামগঞ্জ
হাসমত আলী





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর