রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের নতুন সংস্করণের শুভমুক্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ সময় দেখুন
‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের নতুন সংস্করণের শুভমুক্তি


সারাবাংলা ডেস্ক

ঢাকা: ‘টিম জয় বাংলা’র একদল তরুণ শিল্পীর বানানো ‘শেখ হাসিনার সালাম নিন/নৌকা মার্কায় ভোট দিন, জয় বাংলা/জিতবে আবার নৌকা’- গানটি একাদশ জাতীয় সংসদ নির্বাচেন ব্যাপক সাড়া ফেলে। প্রবল জনপ্রিয়তা পায় পুরো বাংলাদেশে। বিগত কয়েক বছরের পৌরসভা, উপজেলা ও সিটি নির্বাচনসহ বিভিন্ন আসনের উপনির্বাচনে গানটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের গেল ৫ বছরের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরে গানটির নতুন সংস্করণ বানানো হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের ভিশন ২০২১ টাওয়ার-১ (সফটওয়্যার টেকনোলজি পার্ক) এর দ্বিতীয় তলার কনফারেন্স রুমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাড়া জাগানো এই গানটির নতুন সংস্করণের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও গানটির প্রযোজক ও গীতিকার জনাব তৌহিদ হোসেন। এ সময় সঙ্গে ছিলেন গানটির শিল্পী ও সুরকার সরোয়ার ও জিএম আশরাফ, সংগীত পরিচালক ডিজে তনু ও এলএমজি বিটস।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, ‘গত নির্বাচনের আগে টিম জয় বাংলা’র এক দল সৃজনশীল তরুণ মিলে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার জন্য এ গানটি বানিয়েছিল। যার মাধ্যমে উৎসবের আমেজ পেয়েছিল নির্বাচনি প্রচারণা। এবার সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরে নতুন সংস্করণ বানিয়েছে তারা। গতবারের ন্যায় এবারও নতুন গানটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। আর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাতে চাই- এবারের নির্বাচনি প্রচারণাতে যেন তারা নতুন এ গানটি ব্যবহার করেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যামকর্মীদের ধন্যবাদ জানিয়ে গানটির গীতিকার এবং প্রযোজক তৌহিদ হোসেন বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারণার জন্য নিজেদের উদ্যোগে এই গানটি তৈরি করেছিলাম আমরা। প্রথম গানটির মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য তুলে ধরার চেষ্টা করেছি। আর এবারের নতুন সংস্করণে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রা, পদ্মা সেতু, মেট্রোরেল, মহামারি করোনা জয়ের বিয়য়গুলো তুলে ধরেছি।’

গতবারের মতো এবারও গানটি আওয়ামী লীগে সভাপতি শেখ হাসিনাকে উৎসর্গ করা হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর