রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি


ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ শনিবার দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে দলের মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা গেছে, জুলাই সনদে সই না করা এবং দলটির অবস্থান নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে এনসিপি তাদের আনুষ্ঠানিক ব্যাখ্যা ও পরবর্তী পদক্ষেপ তুলে ধরবে আজকের সংবাদ সম্মেলনে।

উল্লেখ্য, ১৭ অক্টোবর ঘোষিত ঐতিহাসিক জুলাই সনদে দেশের বিভিন্ন রাজনৈতিক দল সই করলেও এনসিপি এতে যোগ দেয়নি। দলটি জানিয়েছিল, সনদের বাস্তবায়ন আদেশের পূর্ণাঙ্গ রূপরেখা ও পদ্ধতি না দেখে তারা সই করতে চায় না। এনসিপি মনে করে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সমঝোতার দলিল নয়, বরং এটি নতুন প্রজাতন্ত্র গঠনের ভিত্তি স্থাপন করতে পারে।তাই এর আইনি ও কার্যকর বাস্তবায়ন কাঠামো জরুরি।

আজকের সংবাদ সম্মেলনে এনসিপি নেতৃত্ব জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও জাতীয় ঐক্যমতের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর