মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড, সাবেক পুলিশ কর্তার ২২ বছরের জেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩২৯ সময় দেখুন
জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড, সাবেক পুলিশ কর্তার ২২ বছরের জেল


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সাবেক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেনেক চৌভিনকে ২২ বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০২০ সালের মে মাসের এই ঘটনায় গতকাল শুক্রবার (২৫ জুন) মার্কিন আদালত এই রায় দেন। খবর বিবিসি।

এ সময় বিচারক বলেন, ‘বিশ্বাস ও ক্ষমতার অপব্যবহার এবং বিশ্বাস ভঙ্গের কারণে ডেনেক চৌভিনর এই সাজা দেওয়া হয়েছে। বিশেষ করে জর্জ ফ্লয়েড সঙ্গে যে নিষ্ঠুর আচরণ করা হয়েছে।’

এর আগে গত এপ্রিলে এই হত্যাকাণ্ডের জন্য মার্কিন আদালতে দোষী সাব্যস্ত হন ডেনেক চৌভিন। তবে মামলার শুনানিকালে এটিকে সরল বিশ্বাসের ভুল হিসেবে উল্লেখ করেছিলেন চৌভিনের আইনজীবী।

অপরদিকে জর্জ ফ্লয়েডের পরিবারের আইনজীবী চৌভিনের ৩০ বছর কারাদণ্ড চেয়েছিলেন। কিন্তু আদালত ২২ বছর ৬ মাসের দণ্ড ঘোষণা করেছেন।

জর্জ ফ্লয়েডের পরিবার ও তাদের সমর্থকরা আদালতের এই রায় স্বাগত জানিয়েছে। আইনজীবী বেন ক্রম্প এক টুইট বার্তায় জানান, এই সাজা ফ্লয়েডের পরিবার ও আমাদের দেশে এই ধরনের ঘটনা রোধে এক ধাপ অগ্রগতি ঘটিয়েছে।

গত বছর যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসতে জর্জ ফ্লয়েড (৪৮) গলায় ৯ মিনিট হাঁটু গেড়ে বসেছিলেন তৎকালীন পুলিশ কর্মকর্তা ডেনেক চৌভিন। এতে করে ঘটনাস্থলেই জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়। পরে পুলিশি নির্যাতন ও বর্ণবাদী আচরণের কারণে ওই সময় এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারাবিশ্বে তীব্র আন্দোলনের সৃষ্টি হয়।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর