পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যা করেছিল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা৷ আর আলিপুরদুয়ারের জলদাপাড়া অভয়অরণ্যে সেই পর্যটকদেরই নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান থেকে আসা দুই সারমেয়৷ সারমেয় দুটির নাম মালঙ্গি এবং টবু৷ এগুলি পাকিস্তানের বুলি প্রজাতির কুকুর৷ পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে বছর দুয়েক আগে রাজস্থান থেকে এই কুকুর দুটিকে নিয়ে আসে হোম স্টে কর্তৃপক্ষ৷ তার পর থেকেই শক্তিশালী এই দুটি কুকুর রয়েছে জলদাপাড়ার ওই হোম স্টে-তে৷ বর্তমানে তাদের বয়স চার বছর৷ মালঙ্গি এবং টবুকে দেখে খুশি হন পর্যটকরা৷ তারা পাকিস্তানি না ভারতীয়, তা নিয়ে ভাবিত নন কেউ৷
Source link