বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

জলের তলের জাদুঘর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৯৩ সময় দেখুন
জলের তলের জাদুঘর


আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপের দেশ সাইপ্রাসের উপকূলীয় অঞ্চল আইয়া নাপার পেরনেরা সৈকতের সাগর জলের নিচে এক জাদুঘরের কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। দ্য মিউজিয়াম অব আন্ডারওয়ার্ল্ড স্কালপচার ইন সাইপ্রাস (মুসান) নামের ওই জাদুঘরটি গড়েছেন চিত্রকর জ্যাসন ডি কেইরেস টেইলর। ১১ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত ওই জাদুঘরে রয়েছে ৯৩টি ভাস্কর্য।

এর আগে, মেক্সিকো ও গ্রানাডায় জলের নিচে গড়ে তোলা ভাস্কর্য জাদুঘরে স্থান পায় তার নির্মিত বেশ কিছু ভাস্কর্য।

জলবায়ু পরিবর্তনের হুমকির কথা বিবেচনায় রেখে জাদুঘরটি গড়ে তোলা হয়েছে। এই জাদুঘরে এমনও গাছের ভাস্কর্য রয়েছে, যেগুলোর ওজন ১৩ টনেরও বেশি। এ ছাড়া মানুষের নানা ভাস্কর্যের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়েছে।

ভূমধ্যসাগরের তলদেশে গাছের ভাস্কর্য দিয়ে গড়ে তোলা এমন একটি বাগান দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে। সেখানে দেখতে পাওয়া যাবে, সারি সারি গাছ। সেই বাগানের একটি বড় গাছের ছায়াতলে দাঁড়িয়ে জিরিয়ে নিচ্ছেন এক ব্যক্তি। যেনো গ্রামের দৃশ্য। কিন্তু সাগরতলে এমন দৃশ্যের কথা কল্পনাও করা যায় না।

সাগরতলে জাদুঘরটি গড়ে তোলার বিষয়ে সিএনএনকে টেইলর বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, আবাসস্থল ধ্বংস ও পরিবেশ দূষণের বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে কাজ করছেন তিনি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর