শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জাককানইবির অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক জালাল উদ্দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৬০ সময় দেখুন
জাককানইবির অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক জালাল উদ্দিন


জাককানইবি করেসপন্ডেন্ট

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) মো. জালাল উদ্দিনকে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলমের সই করা এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

আদেশে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর ১০(৩) অনুযায়ী জাককানইবি উপাচার্যের মেয়াদ শেষ হয়ে গেছে। পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বতীকালীন ব্যবস্থা হিসেবে অধ্যাপক (অব.) মো. জালাল উদ্দিনকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হলো।

এর আগে, গতকাল শনিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমানের মেয়াদ পূর্ণ হয়। ২০১৭ সালের ১৪ নভেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক। এই পদে পূর্ণ মেয়াদে চার বছর দায়িত্ব পালন করলেন তিনি।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর