রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বিমানবন্দরে রাজনৈতিক নেতারা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ সময় দেখুন


ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রাজনৈতিক দলের নেতারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের সঙ্গে নিয়ে ঢাকা ত্যাগ করবেন।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। রাতেই বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাদের উপস্থিত থাকতে দেখা গেছে।

প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জামায়াতে ইসলামী থেকে রয়েছেন নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

নতুনভাবে যুক্ত হয়েছেন আরও দুজন নেতা—জামায়াতের ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এর মধ্যে ড. নকিবুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, সেখান থেকেই তিনি প্রতিনিধি দলে যোগ দেবেন।

জামায়াত ও এনসিপি সূত্র জানিয়েছে, প্রতিনিধিদলে বিএনপির দুজন নেতা অন্তর্ভুক্ত থাকায় সমতা রক্ষার জন্য তাদের পক্ষ থেকেও দুজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ করা হয়। তবে স্বল্প সময়ে ভিসা জটিলতার কারণে কেবল যাদের আগে থেকেই মার্কিন ভিসা ছিল, তাদের নাম চূড়ান্ত করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর