রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে: ইউনুস আহমদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২১৮ সময় দেখুন
জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে: ইউনুস আহমদ


ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি না থাকায় নির্বাচন পরবর্তী সরকার জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করতেও দ্বিধা করবে না।

সোমবার (২০ অক্টোবর) বায়তুল মোকাররমের পূর্ব গেটে ৭ দলের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ৫ দফা দাবি আদায়ে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মহাসচিব বলেন, স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাস দেখলে বোঝা যায়, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার পর নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। তাই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিশেষ ট্রাইবুনাল গঠন করে ফ্যাসিবাদের সহযোগী ১৪ দলকে নির্বাচনের আগেই বিচারের মুখোমুখি করতে হবে। জুলাইয়ে শহিদ এবং আহতরা হলো এই আন্দোলনের মূল মাস্টারমাইন্ড। তাদেরকে দেখেই সাধারণ জনতা আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে সহস্রাধিক শহিদ এবং লাখের অধিক আহতদের কোনো একসময় দেশদ্রোহী, বিশ্বাসঘাতক হিসেবে প্রতিষ্ঠিত করলেও কিছু করার থাকবে না। আহতদের পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিত করতেও অন্তর্বর্তী সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে। আহতদের পরিপূর্ণ পুনর্বাসন জরুরি হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, চলমান পদ্ধতিতে এদেশের মানুষ বারবার স্বৈরশাসক পেয়েছে। তাই যে সিস্টেমের কারণে দেশে বারবার স্বৈরাচার তৈরি হয়েছে সে সিস্টেমকে টিকিয়ে রাখতে জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতা জীবন বিসর্জন দেয়নি। এই সিস্টেম পরিবর্তন করাই জুলাই বিপ্লবের চাহিদা। তাই পিআর পদ্ধতির বিকল্প নাই।

দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, সহকারি মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মুনতাসির আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেনসহ অন্যান্যরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর