শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাতীয় পার্টি চায় শক্তিশালী নির্বাচন কমিশন: জি এম কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৬ সময় দেখুন
জাতীয় পার্টি চায় শক্তিশালী নির্বাচন কমিশন: জি এম কাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় পার্টি চায় শক্তিশালী নির্বাচন কমিশন। যারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সমর্থ হবে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি কো-চেয়ারম্যানদের এক সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন।

বিরোধী দলীয় উপনেতা বলেন, ‘অনুসন্ধান কমিটির দিকে জাতি তাকিয়ে আছে। দেশের মানুষ অপেক্ষা করে আছে, কাদের নাম প্রস্তাব করে অনুসন্ধান কমিটি। তবে অনুসন্ধান কমিটিতে যারা মনোনীত হয়েছেন তারা সবাই সম্মানীয় ব্যক্তিত্ব। সঠিক ব্যক্তিদের অর্থাৎ যারা যোগ্য ও গ্রহণযোগ্য তাদের নির্বাচন কমিশনের জন্য বাছাই করে সুপারিশ করবেন এ প্রত্যাশা করছি। মহামান্য রাষ্ট্রপতি শেষ পর্যন্ত কি নির্বাচন কমিশন উপহার দেন- জাতি এই মুহূর্তে সেটি দেখার আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।’

গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী আমরা একটি আইন চেয়েছিলাম। আমরা চেয়েছি, আইনে নির্বাচন কমিশনকে যেন পূর্ণ ক্ষমতা দেওয়া হয়। ক্ষমতাহীন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে না। তাই প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনটি নতুন মোড়কে পুরনো জিনিস।’

সভায় আরও বক্তৃতা করেন- জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম, বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর