রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফল জানা যাবে বিকেলে, জানবেন যেভাবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৪৩ সময় দেখুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফল জানা যাবে বিকেলে, জানবেন যেভাবে


১.

প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ফরম পূরণ ও এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ ১-১১ সেপ্টেম্বর। শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Applicant Login অপশনে Honours Login লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে।

২.

প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়ার তারিখ ২-১২ সেপ্টেম্বর।

৩.

কলেজ কর্তৃক প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ ২-১৩ সেপ্টেম্বর। কলেজ কর্তৃপক্ষকে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সব তথ্য ও ছবি (শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র অনুযায়ী) যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। কোনো শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগতি বা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন, স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুল বরাবর জানাতে হবে।

৪.

সংশ্লিষ্ট কলেজকে ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি (জনপ্রতি ৪৮৫ টাকা) সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ ১৪-২০ সেপ্টেম্বর।

এ লক্ষ্যে কলেজকে Login–এর মাধ্যমে Admission Payment Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip–এ ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ‘রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয়ী হিসাব নম্বর 0218100000134’ উল্লেখপূর্বক মোট টাকার ছক লেখা থাকবে এবং এর কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে।

এবারও এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। গত ২৮ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন চলে ১৮ আগস্ট পর্যন্ত। ১৯ আগস্ট পর্যন্ত ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিয়েছেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর