শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ২১ অক্টোবর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩১২ সময় দেখুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ২১ অক্টোবর


সারাবাংলা ডেস্ক

ঢাকা: আগামী ২১ অক্টোবর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনের পাশাপাশি শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম শুরু হবে। শনিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, একইদিন ২০২০-’২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিকেল ৩টায় উপাচার্যের কনফারেন্স রুম থেকে ভার্চুয়াল প্লাটফর্মে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

এতে জানানো হয়, সরাসরি ক্লাস শুরু হওয়ার আগে অবশ্যই কলেজের শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগারসহ ক্যাম্পাস যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ (প্রয়োজনে কলেজ টিকাদান কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ), যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব রক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও সচেতনতা বজায় রাখতে জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া, একইদিনে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর