বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা হামলা


আন্তর্জাতিক ডেস্ক

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে তিনি সুস্থ আছেন। হামলার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীদের তৎপরতার কারণে তার কোনো ক্ষতি না হলেও ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৫ এপ্রিল) জাপানের ওয়াকাইয়ামা শহরে এ ঘটনা ঘটে। জাপানের বার্তা সংস্থা দ্যা জাপান টাইম এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার ওয়াকাইয়ামা শহরে একটি সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিলো প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার। নির্দিষ্ট সময়ে তিনি মঞ্চে ওঠার পরপরই তাকে লক্ষ্য করে ছোড়া হয় বোমাসদৃশ্য বস্তু।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এটি একটি বোমা ছিলো, তবে তা প্রাণঘাতী বোমা ছিলো না।

জাপানের বার্তা সংস্থা দ্যা জাপান টাইম, কিওডো নিউজ এজেন্সিসহ দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া সেই বস্তুটি ‘স্মোক বোম্ব’ জাতীয় বোমা বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ধরনের বোমায় ব্যপক ধরনের ধোয়া সৃষ্টি হলেও বিস্ফোরণজনিত ক্ষয়ক্ষতি হয় না।’

ওই বোমা বিস্ফোরণের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা বোমাটি বিস্ফোরণের পরপরই এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর