বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রীসহ ৬৩ জনের উপর রাশিয়ার নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ মে, ২০২২
  • ২৮৪ সময় দেখুন
জাপানের প্রধানমন্ত্রীসহ ৬৩ জনের উপর রাশিয়ার নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং আরও দুই মন্ত্রীসহ ৬৩ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা ফার্স-এর প্রতিবেদনে বলা হয়, রুশ নিষেধাজ্ঞার আওতায় জাপানের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন। এছাড়া আরও অর্ধশতাধিক সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৪ মে) জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ এবং অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার দায়ে জাপানি ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় যাদের নাম রয়েছে তাদের পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত রাশিয়ায় প্রবেশ করতে দেওয়া হবে না।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর দেশটির উপর পশ্চিমা শক্তি নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন মিত্র জাপানও মস্কোর উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কন্যারা এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রীসহ ৩৯৮ জন রুশ নাগরিককে জাপানের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কো এবার জাপানের প্রধানমন্ত্রীসহ ৬৩ ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর