বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

জাপানে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৫৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
জাপানে ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৫৫


আন্তর্জাতিক ডেস্ক

জাপানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। সোমবার (১ জানুয়ারি) ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর দেশটির ওয়াজিমাতে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানেও বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে কয়েকজন নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ বলছে, তারা ধসে পড়া এবং পুড়ে যাওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চলছে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভূমিকম্পের উপকূলীয় কেন্দ্রস্থল ইশিকাওয়া প্রিফেকচারের শহর ওয়াজিমাতেই অন্তত ২৪ জন নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টা ১০টা মিনিটের দিকে আঘাত হানার পর সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়। পরে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটও ঘটে ওই এলাকায়।

বুধবার (৩ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের জেরে জাপানে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর