বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১১২ সময় দেখুন
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪


আন্তর্জাতিক ডেস্ক

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প ও কয়েক ঘণ্টার মধ্যে পরপর ১২৯টি আফটার শক হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এতে নিহত হয়েছেন অন্তত ২৪ জন। আহতও হয়েছেন আরও অনেকে।

সোমবার (১ জানিয়ারি) বিকেলে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজ।

সোমবারের ভূমিকম্পে একাধিক ভবন ধসে পড়েছে। একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় দীর্ঘ সময়ের জন্য সতর্কতা জারি ছিল। তবে পরে সেটি তুলে নেওয়া হয়েছে।

হাওয়াই-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভূমিকম্পের পরপরই ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা শহরে ১ দশমিক ২ মিটার উচ্চতার সুনামি আঘাত হানে। ভূমিকম্পের পর জাপানের সামরিক বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করেছে। তারা খাদ্য, পানি এবং আশ্রয়ের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করতে শুরু করেছে।

দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, ভূমিকম্পের পর উদ্ধারকাজ শুরু হয়েছে।

তিনি বলেন, ভূমিকম্পে অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়েছে অনেক ভবন। এ কারণে সেনাবাহিনীর উদ্ধারকারী দলের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর