বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ৩০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ সময় দেখুন
জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত ৩০


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের উপকূল। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) আঘাত হানা এ ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন, ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন হাজার হাজার মানুষ।

জাপানের আবহাওয়া সংস্থা জারিয়েছে, আওমোরি অঞ্চলের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর ফলে জারি করা সুনামি সতর্কতা এখন প্রত্যাহার করা হয়েছে। তবে ভূমিকম্পের ফলে ৭০ সেমি উঁচু ঢেউ সৃষ্টি হয়েছে।

কিছু ট্রেনের চলাচল স্থগিত করা হয়েছে এবং হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ বলেছে, আগামী দিনগুলোতে আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, জনসাধারণকে কমপক্ষে এক সপ্তাহের জন্য উচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স  জানিয়েছে, প্রায় ৯০,০০০ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আওমোরি প্রিফেকচারাল সরকার বলেছে,  প্রায় ২,৭০০ বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। পূর্ব জাপান রেলওয়ে উত্তর-পূর্ব উপকূল বরাবর কিছু ট্রেনের চলাচল স্থগিত করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর