শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

জাপা চেয়ারম্যানের গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৮০ সময় দেখুন
জাপা চেয়ারম্যানের গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কা


স্পেশাল করেসপন্ডেন্ট

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপিকে বহনকারী সরকারি গাড়িতে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিয়েছে। এতে ব্যথা পেয়েছেন তিনি। বর্তমানে চিকিৎসকের পরামর্শে নিজ বাস ভবনে বিশ্রামে আছেন।

শনিবার (১৩ আগস্ট) বিকেল পাঁচটার দিকে জাতীয় পার্টি চেয়ারম্যান বনানী কার্যালয় থেকে উত্তরার নিজ বাসায় ফেরার পথে খিলক্ষেত এলাকার লা-মেরেডিয়ান হোটেল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চালকসহ বাসটিকে আটক করেছে পুলিশ। জাতীয় পার্টির নেতাকর্মীরা তদন্ত সাপেক্ষে গাড়িচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সারাবাংলা/এএইচএইচ/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর