রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

জাপা নেতাদের পায়ের নিচে মাটি নেই: নানক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
জাপা নেতাদের পায়ের নিচে মাটি নেই: নানক


সিনিয়র করেসপন্ডেন্ট

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে: সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) নেতাদের পায়ের নিচে মাটি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘জাতীয় পার্টির নেতারা বড় বড় কথা বলেন। নির্বাচন করে দেখেন আপনারা কয় সিট পান। আপনাদের পায়ের নিচে মাটি নেই।‘

শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নারায়ণগঞ্জের একটি আসনে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে মন্তব্য করে নানক বলেন, ‘এই এলাকায় একটি আসনে জাতীয় পার্টি। জাতীয় পার্টির কাদের সাহেব এখানে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এই সমাবেশের সবাই ওই আসনে আবারও নৌকা চায়।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশে নানক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব ভংচং করবেন না। আওয়ামী লীগ জনগণের দল, গণমানুষের দল। লন্ডনে বসা তারেকের লক্ষ্য এদেশে বাস্তবায়িত হতে দেব না।’

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শান্তি সভায় আরও বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

সারাবাংলা/ইএইচটি/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর