শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জাপা পুনর্গঠনের শুরুতেই হোঁচট বিদিশা’র!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৬৬ সময় দেখুন
জাপা পুনর্গঠনের শুরুতেই হোঁচট বিদিশা’র!


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিদিশার নেতৃত্বাধীন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার শুরুতেই হোঁচট। জাপা পরিচালনার বিষয় নিয়ে বিদিশার সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুন। পরে এই পদে জার্ফ ইকবালকে মনোনীত হরা হচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলাবার (৯ নভেম্বর) দলটির একধিক নেতাকর্মী জানিয়েছে, সম্প্রতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের অসুস্থতার সুযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার ঘোষণা দেন। যদিও রওশন বা তার ছেলে সাদ এরশাদ বিদিশাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার জন্য বলেননি। এই ঘোষণা সর্ম্পকে তাদের কোনো মন্তব্যও নেই। এমনকি বিষয়টি নিয়ে দলের কারও সঙ্গে কথাও বলেননি। বিদিশা নিজেই নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়ে গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠান। এই ঘটনার পর থেকে কাজী মামুনের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়। বিদিশার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার বিষয়টি নিয়ে জাতীয় পার্টি পুনর্গঠন কমিটির অন্যান্য নেতাও বিদিশার ওপর ক্ষুব্ধ হন।

আরও পড়ুন:

জাপা পুনর্গঠনের শুরুতেই হোঁচট বিদিশা’র!

এসব বিষয় নিয়ে বিদিশাকে ফোন করা হলে সারাবাংলাকে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি কথা বলব না। কাজী মামুনের পদত্যাগের বিষয়টি আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি। বিস্তারিত জেনে আমি কথা বলব।’

এর আগে, গত ১১ সেপ্টেম্বর সিলেটের হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে রাজনীতিতে যাত্রা শুরু করেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। দল ভালো নেই জানিয়ে ওই সময় তিনি বলেন, ‘জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আমার এই যাত্রা শুরু।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর