শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জাপা মহাসচিব পদের ‘দৌড়ে’ এগিয়ে রুহুল আমিন-চুন্নু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
জাপা মহাসচিব পদের ‘দৌড়ে’ এগিয়ে রুহুল আমিন-চুন্নু


আজমল হক হেলাল স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব পদে আজ শনিবার অথবা কাল রোববার নিয়োগ হতে পারে। ইতিমধ্যে দলের সিনিয়র নেতাদের সঙ্গে দলটির চেয়ারম্যান জি এম কাদের অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন। সবাই মহাসচিব পদে নিয়োগের ভার তার ওপরই ছেড়ে দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, দলটির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে জানিয়েছেন তিনি জাতীয় পার্টিতে মহাসচিব পদে ছিলেন। তিনি এই পদে আগ্রহী নন। কাজী ফিরোজ রশিদও মহাসচিব পদে যেতে তেমন আগ্রহ প্রকাশ করেননি।

কাজী ফিরোজ রশিদ বলেন, ‘আমি কখনও কারও কাছে কিছু চাইনি। এছাড়া আমার অনেক কাজ।’

সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দলের মহাসচিব করার ব্যাপারে দলের চেয়ারম্যান জিএম কাদের বনানী পার্টি অফিসে বসে নেতাকর্মীদের বলেছেন, ‘এ বি এম রুহুল আমিনকে মহাসচিব পদ থেকে বাদ দিয়ে মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব করা হয়েছিল। তখন সব কাজ আমাকেই করতে হয়েছে। পরে জিয়াউদ্দিন বাবলুকে এই পদে নিয়োগ দেওয়ার পর বাবলু আর কিছু করুক বা না করুক প্রতিদিন পার্টি অফিসে আসতেন।’

তিনি আরও বলেন, ‘এ বি এম রুহুল আমিন হাওলাদার মহাসচিব পদের জন্য যোগ্য। এই পদে যে দায়িত্ব পাবে তাকে অর্থ ব্যয় করতে হবে। দলের জন্য কাজ করতে হবে। মসিউর রহমান রাঙ্গা সময় দেননি, কাজ করেননি। অর্থ ব্যয় করেননি। ফলে ওই সময় আমাকে সব করতে হয়েছে। মহাসচিব পদে নিযোগ দেওয়ার বিষয় নিয়ে একটি গুঞ্জন ছড়িয়ে দিয়ে সবার মনোভাব বুঝলাম। সারা দেশের জেলাপর্যায়ে কথা বলেছি। তারা এ বি এম রুহুল আমিনকে চায়। এখন আমাকে ভেবেচিন্তে দলের ভবিষ্যৎ চিন্তা করে পদক্ষেপ নিতে হবে।’

অপরদিকে দায়িত্বশীল একটি সূত্র বলেছে, দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ইতিমধ্যেই দলের চেয়ারম্যান জি এম কাদেরকে মহাসচিব পদে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাব করেছেন। সব মিলিয়ে এ বি এম রুহুল আমিন হওলাদার অথবা মুজিবুল হক চুন্নু এমপি মহাসচিব পদে নিয়োগ পেতে পারেন।’

এর আগে এক যুগ জাপার মহাসচিব ছিলেন এ বি এম রুহুল আমিন। দলের অপর নেতা সৈয়দ আবু হোসেন বাবলার প্রতি ঢাকা মহানগরের নেতাকর্মীদের সমর্থন। তবে সিনিয়র অনেক নেতাই তাকে দলের মহাসচিব পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে জাপা চেয়ারম্যানকে না করে দিয়েছেন।

আরও পড়ুন:

শামীম পাটোয়ারীকে মহাসচিব নিয়োগের ‘সিদ্ধান্তে’ জাপায় তোলপাড়

তবে অতিরিক্ত মহাসচিব থেকে মহাসচিব করা হলে সঈদুর রহমান টেপা সিনিয়র হিসেবে নিয়োগ পাওয়ার কথা। এ বিষয়ে টেপা জানান, এই পদে কাকে নিয়োগ দেবেন সেই সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান। দলের চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিবেন তার প্রতি পূর্ণ সমর্থন থাকবে বলেও জানান তিনি।

এসব বিষয় জানতে জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

এর আগে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নিয়োগ চূড়ান্ত হলেও সিনিয়র নেতাদের চাপের মুখে তা বাস্তবায়ন হয়নি। সিনিয়র নেতারা দলটির চেয়ারম্যান জি এম কাদেরকে বলেছেন, ‘অন্য যে কাউকে মহাসচিব করা হোক, তারা তা মেনে নেবেন।’

উল্লেখ্য, ১৯৮৬ সালের ১ জানুয়ারি মাসে প্রতিষ্ঠার পর জাতীয় পার্টির প্রথম মহাসচিব হন ডা. আবদুল মতিন। পরে অ্যাডভোকেট মাহবুবুর রহমানকে মহাসচিব করা হয়। দলটিতে এরপর আসেন মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান। ১৯৯২ সালের শাহ মোয়াজ্জেম মহাসচিব ছিলেন। শাহ মোয়াজ্জেমকে সরিয়ে খালেদুর রহমান টিটোকে মহাসচিব করা হয়। এ সময় এরশাদ কারাবন্দি ছিলেন। খালেদুর রহমান টিটুকে বাদ দিয়ে আনোয়ার হোসেন মঞ্জুকে মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়।

এরপর দলটিতে মহাসচিব হন নাজিউর রহমান মঞ্জুর। পরে এ বি এম শাহজাহান। এর দুই বছর পর তাকে সরিয়ে মহাসচিব করা হয় রুহুল আমিন হাওলাদারকে। তিনি ১২ বছর এই দায়িত্বে ছিলেন। ২০১৪ সালে হাওলাদারকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব করা হয়।

প্রায় একবছর পর বাবলুর জিয়া উদ্দিন বাবলুকে সরিয়ে এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করা হয়। গত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগে তাকে বাদ দিয়ে মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব করা হয়। এরপর আবার জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর