শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জাফরুল্লাহকে তো এরশাদের দোসর হিসেবে জানতাম: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৪ সময় দেখুন
জাফরুল্লাহকে তো এরশাদের দোসর হিসেবে জানতাম: রিজভী


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি এবং জিয়া পরিবারের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দেওয়া সাম্প্রতিক বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, ‘উনাকে (জাফরুল্লাহ চৌধুরীকে) তো আমরা স্বৈরাচার এরশাদের দোসর হিসেবে জানতাম। তিনি এখন বক্তব্য রাখেন, গণতন্ত্রের কথা বলেন। এরশাদের সঙ্গে ওষুধ নীতি নিয়ে কী দহরম-মহরম করেছেন, তা মানুষের জানা আছে। আজ তিনি জাতির বিবেক হয়ে‌ছেন, কে কী করবে না করবে, কার কী করা উচিত- সেটার ছবক দিচ্ছেন।’

তিনি বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরী একজন বর্ষীয়ান ব্যক্তি। তিনি মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। উনার বয়স হয়েছে। কিন্তু সকল নর্মসের বাইরে কথা বলবেন তা হতে পারে না। তিনি মাঝে মাঝে বিএনপি ও বিএনপির নেত্রী সম্পর্কে এমন সব কথা বলেন যা সভ্যতা, সুরুচির বাইরে চলে যায়। বেগম খালেদা জিয়া বাইরে না মুক্ত সেটা তো অবশ্যই তার জানার কথা। খালেদা জিয়া কারাবন্দি ছিলেন, এখন গৃহবন্দি। অনেক শর্ত আরোপ করে তাকে বাসভবনে রাখা হয়েছে। তিনি মুক্তভাবে কোথাও যেতে পারেন না। এখন তিনি মুক্ত হলে কোথায় যাবেন কীভাবে যাবেন, সেটা তো তার সিদ্ধান্ত।’

রিজভী বলেন, ‘এদেশে দীর্ঘসময় বেগম জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার যে অসীম সাহসিকতা, জাতি এটা কোনোদিন ভুলে যাবে না। আজও তিনি যে কারাবন্দি অবস্থায় নির্যাতন সহ্য করছেন এটাও গণতন্ত্র উদ্ধারের বিশাল একটি সংগ্রামের অংশ। তাকে যে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করা হয়েছে এটা গোটা জাতি জানে, সারা বিশ্ব জানে।’

তিনি বলেন, ‘এখন বেগম খালেদা জিয়া কী অবস্থায় আছেন সেটা জাফরুল্লাহ চৌধুরীর জানার কথা। তারপরও জাফরুল্লাহ চৌধুরী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মাঝে মাঝে এমন মন্তব্য করেন যেটা রুচিশীল নয়। মনে হয় কোনো শক্তিকে খুশি করার জন্য তিনি এসব কথা বলেন। দেশের বৃহত্তম দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি তার প্রজ্ঞা তার চিন্তাভাবনা এবং এই দেশের বর্তমান যে সংকট এই সব কিছু বিশ্লেষণ করে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ সকল মহলের কাছে সমাদৃত।’

রিজভী আরও বলেন, ‘অনেকেই বলেন বা আমরা খবরের কাগজে দেখি জাফরুল্লাহ চৌধুরীকে জাতীয়তাবাদী শক্তির সমর্থিত বুদ্ধিজীবী বলা হয়। যদি তাই হয় তাহলে তিনি প্রকাশ্যে যেভাবে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মন্তব্য করেন এটা সকল সভ্যতা, শিষ্টাচারের বিপরীত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিতে এখন ইস্পাত কঠিন ঐক্য বিদ্যমান।’

সারাবাংলা/এজেড/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর