শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জামায়াতের শিশির মনিরের নির্বাচনি বৈঠকে আ.লীগ নেতার বক্তব্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৭৫ সময় দেখুন
জামায়াতের শিশির মনিরের নির্বাচনি বৈঠকে আ.লীগ নেতার বক্তব্য


সুনামগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার শিশির মনিরের নির্বাচনি বৈঠকে বক্তব্য দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে এমন একটি ভিডিও দিরাই উপজেলার বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজে ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের চকবাজার এলাকাবাসীর আয়োজনে একটি নির্বাচনি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে হাতে মাইক নিয়ে বক্তব্য দিচ্ছেন রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া।

তিনি বলছেন, ‘একটি ঘরের চেয়ে দরজা ছোট, দরজা থেকে তালা ছোট, আর তালা থেকে চাবি আরও ছোট। কিন্তু এই ছোট চাবির মূল্য অনেক বেশি। ঠিক তেমনি ভোট হচ্ছে সবচেয়ে মূল্যবান চাবি। সেই উন্নয়নের চাবি আমরা কার হাতে দিতে চাই-সব বক্তব্যে স্পষ্ট, সেই যোগ্য ব্যক্তি মোহাম্মদ শিশির মনির।’ এ সময় জামায়াতের এমপি প্রার্থী মোহাম্মদ শিশির মনিরকে তার বাম পাশে বসে থাকতে দেখা যায়।

বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করে গোলাপ মিয়া বলেন, ‘কয়েকবছর আগে আমি কিছুদিন রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম। বর্তমানে আমার কোনো পদ-পদবি নেই। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। ভোট তো কাউকে দিতে হবে। তাই একজন সাধারণ নাগরিক ও ভোটার হিসেবে এলাকার স্বার্থে শিশির মনিরের বৈঠকে বক্তব্য দিয়েছি।’

এ বিষয়ে জানতে সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী শিশির মনিরকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর