রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে: চসিক মেয়র কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ

জামায়াতে ইসলামীর উদ্যোগে পলিসি সামিট শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ সময় দেখুন
জামায়াতে ইসলামীর উদ্যোগে পলিসি সামিট শুরু


ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘পলিসি সামিট–২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকা ইন্টারকন্টিনেন্টালে এই সামিটের কার্যক্রম শুরু হয়। এ সময় স্বাগত বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পলিসি সামিট একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সম্মেলন, যেখানে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হওয়া উচিত, সেই মানবিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা নিয়ে গভীর ও গঠনমূলক আলোচনা হবে।

এই সম্মেলনে দেশের প্রখ্যাত চিন্তাবিদ, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, পেশাজীবী ও মান্যবর কূটনীতিকরা অংশ নিয়েছেন। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে একটি মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের নীতিগত দিকনির্দেশনা তুলে ধরা হবে।

উপস্থিত আছেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম সহ সিনিয়র নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom