শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় কালক্ষেপণ না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫

‘জামায়াতে ইসলামী জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২১৭ সময় দেখুন
‘জামায়াতে ইসলামী জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়’


ঢাকা: সংসদ সদস্য মারদিয়া মমতাজ বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতা নয়, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে চায়। এই দলে কোনো দুর্নীতি ও অনিয়মের দাগ নেই। দুর্নীতিমুক্ত নেতৃত্বের হাত ধরেই আগামীর বাংলাদেশ হবে একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ।

সোমবার (২৫ মে) দুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দরিদ্র ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সংরক্ষিত নারী আসনের সদস্য মারদিয়া মমতাজের নামে বরাদ্দকৃত নগদ টাকা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলামের পরিচালনায় পুরানা পল্টন কলেজ মিলনায়তনে সুবিধাভোগীদের মাঝে ঈদ উপহারের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মোতাছিম বিল্লাহ, সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী সালেহা মমতাজ ও দিলারা বেগম, শাহজাহানপুর থানা মহিলা সেক্রেটারি পারভীন আক্তার প্রমুখ।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ড. হেলাল বলেন, ‘জুলাইয়ের চেতনা পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হলে জনগণের অধিকার ফিরে আসবে না’। জুলাইয়ের চেতনা হচ্ছে ইনসাফ ও ন্যায় বিচারের বাংলাদেশ। যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। থাকবে না কোনো রক্তপাত। ফিরবে না ফ্যাসিবাদ।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। যেখানে কোনো বৈষম্য থাকবে না। নাগরিক তার রাষ্ট্রীয় অধিকারের নিশ্চয়তা পাবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom