সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর সাবেক হেলথ মিনিস্টারের সাক্ষাৎ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১২ সময় দেখুন
জামায়াত আমিরের সঙ্গে কসোভোর সাবেক হেলথ মিনিস্টারের সাক্ষাৎ


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকা সফররত রিপাবলিক অব কসোভোর সাবেক হেলথ মিনিস্টার প্রফেসর ডা. রিফাত লতিফি সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কসোভোর রাষ্ট্রদূত মি. লুলজিম প্লানা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রফেসর ডা. রিফাত লতিফি বৈঠকের শুরুতেই জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকে জামায়াত আমির স্বাস্থ্যখাত নিয়ে আলোচনাপূর্বক বাংলাদেশের চিকিৎসকদের ট্রেনিং ও ফেলোশিপ প্রদানের জন্য হেলথ মিনিস্টারের মাধ্যমে কসোভো সরকারের প্রতি আহ্বান জানান।

আলোচনাকালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মাদ শাহাবুদ্দীন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর জেনারেল সেক্রেটারি প্রফেসর ডা. মাহমুদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি ডা. একেএম ওয়ালি উল্লাহ, অফিস সেক্রেটারি ডা. জিয়াউল হক এবং ঢাকা মহানগরী উত্তরের এনডিএফ এর সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom