সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

জামায়াত আমিরের সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৮৪ সময় দেখুন


ঢাকা: বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছে জাপান। রোববার (২২ জুন) সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে এই প্রত্যাশার কথা জানান ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে জামায়াত নেতারা বিগত সময়ে দলের ওপর চালানো ফ্যাসিবাদী দমনপীড়ন, দলের কার্যালয় বন্ধ, নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন, ফাঁসি কার্যকরসহ আয়নাঘর ইস্যু নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, এসব ঘটনা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, ‘জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে শিল্প, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় আসে।’

তিনি আরও জানান, এ বিষয়ে ভবিষ্যতে একটি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।

বৈঠকে জামায়াত নেতারা পরিবেশ ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের উপর গুরুত্ব নিয়েও আলোচনা করেন বলে জানা গেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom