শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

জামায়াত নেতাদের সম্পর্কে ভুল তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
জামায়াত নেতাদের সম্পর্কে ভুল তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সমাবেশের অনুমতি চাইতে গিয়ে জামায়াতের চার আইনজীবীকে আটকের বিষয়টি স্বীকার করে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের কাছে ভুল মেসেজ থাকতে পারে। এ জন্য তাদের আটক করেছিল। তবে তাদের পরে ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জামায়াতে ইসলামীর চার নেতা কমিশনার সাহেবের কাছে আসছিলেন, এরকম তথ্য আমরা পেয়েছি। আসার আগে তারা এক জায়গায় বসে মিটিং করেছিলেন এটি যেমন সত্য …. তারা আবার কমিশনারের কাছে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আমাদের পুলিশ অফিসাররা হয়ত ভুল ইনফরমেশনের কারণে তাদের ‘ইয়ে’ করেছিলেন। পরে যখন কনফার্ম হয়েছেন যে তারা মিটিং করার জন্য কমিশনারের কাছে এসেছেন, তখন তাদের ছেড়ে দিয়েছেন।”

কী রকম ‘ইনফরমেশন’ ছিল— জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘পুরোটা আমি ঠিক জানি না। তবে তারা একসঙ্গে মিটিং করছিলেন এরকম ইনফরমেশন ছিল।’

তারা কি রাষ্ট্রবিরোধী কিছু করছিলেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটি তো আমি জানি না।’

রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আগামী ৫ জুন ঢাকায় বায়তুল মোকারমের উত্তর গেটে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন দিতে সোমবার (২৯ মে) বিকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়েছিলেন জামায়াতের চার আইনজীবী। সেখান থেকে তাদের আটক করে পুলিশ।

ওই চারজনকে পুলিশ আটক করে রেখেছিল অভিযোগ করে তার নিন্দা জানিয়ে জামায়াতের কাছ থেকে বিবৃতি এসেছিল। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, জামায়াতের আইনজীবীদের আটক করা হয়নি। যেহেতু জামায়াতের অনেক নেতার নামে মামলা রয়েছে, তাই ওই চারজনের পরিচয় যাচাই করতে সময় লেগেছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সভা-সমাবেশ করতে কোনো রাজনৈতিক দলকেই বাধা দেওয়া হচ্ছে না। আপনারা সবই দেখছেন, তারা বড় বড় সভা করছেন। সবখানেই তারা অবস্থান নিচ্ছেন, তারা পদযাত্রা করছেন, তারা মানববন্ধন করছেন, তারা সভা করছেন, কোনোটাতেই সরকার বাধা দিচ্ছে না।’

জামায়াতের প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী এখন কিন্তু ইলেকশন কমিশনের দ্বারা স্বীকৃত নয়। সুতরাং তাদের কোনো কিছু করতে হলে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পারমিশন লাগবে। সেই পারমিশন নিয়ে যদি তারা কোনো কিছু করে, তাহলে সেটা সিদ্ধ হবে। না হলে তো সেটা সঠিক হবে না।’

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। নিবন্ধন ছাড়া কোনো দলের রাজনৈতিক কার্যক্রম চালানো কিংবা সভা-সমাবেশ করার বিষয়ে আইনি কোনো বাধা নেই।

কেরানীগঞ্জে বিএনপির কর্মসূচিতে হামলা চালিয়ে দলটির ঢাকা জেলার কমিটির সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর মাথা ফাটিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, যেদিন ঢাকা জেলায় (২৬ মে) তারা বিক্ষোভ সমাবেশ করছিল সেদিন কেরানীগঞ্জের আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তারা উস্কানিমূলক কথাবার্তা বলে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব শুনলে তো বিক্ষুব্ধ হবেই। তখন হয়ত তারা এর প্রতিবাদ করেছিল। তারপর সভা যখন চলছিল যার নেতৃত্বে, সেই মহিলা নেত্রীর কাছে যখন সংবাদ গেল, তখন আপনারা দেখেছেন তিনি রণাঙ্গনের মূর্তির মতো আবির্ভাব হলেন। নিপুণ রায়ের নেতৃত্বে দেখলাম বেশকিছু লোক লাঠিসোঁটা ও ঢিল-পাটকেল মারতে মারতে আসলেন। তারা আওয়ামী লীগ অফিসের ভেতরে ঢুকে তছনছ করেছেন, ভাঙচুর করেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের মারধর করেছেন।

‘এসবই আপনারা দেখেছেন। কাজেই কোনোখানেই কোনো জায়গাতেই আমরা তাদের নিবৃত্ত করিনি। পুলিশ কোনো জায়গায় তাদের ওপরে কোনো অ্যাকশন নেয়নি’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সারাবাংলা/ইউজে/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর