রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জামায়াত নেতারা কে কোথায় ঈদ উদ্‌যাপন করবেন?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৪১ সময় দেখুন


ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা দেশের বিভিন্ন অঞ্চলে নিজ নিজ এলাকায় ঈদ উদ্‌যাপন করবেন। কেউ নিজ গ্রামে ঈদ পালন করবেন। আবার অনেকেই পারিবারিক সূত্র ঢাকাতেই ঈদ করছেন।

দলীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমান মৌলভীবাজার জেলার নিজ গ্রামে ঈদ উদ্‌যাপন করবেন। দলের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ঈদ পালন করবেন রাজশাহী জেলার গোদাগাড়ীতে, আরেক নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের থাকবেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে নিজ গ্রামে।

নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম ঈদ করবেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ঈদ উদ্‌যাপন করবেন বলে জানা গেছে।

এছাড়াও ঢাকায় ঈদ করছেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। সাবেক এমপি হামিদুর রহমান আযাদ ঢাকার বসুন্ধরায়। সাইফুল আলম খান মিলন ও আবদুর রব ঢাকায়। মোবারক হোসাইন ঢাকার মোহাম্মদপুরে কাদেরাবাদ হাউজিং মসজিদে।

এছাড়া, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম থাকবেন কুমিল্লার লাকসাম উপজেলার নারায়ণপুর গ্রামে। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার নওকৈড় গ্রামে। মাওলানা আবদুল হালিম কুমিল্লার চৌদ্দগ্রামের ভাঙ্গাপুষ্কুরুনী গ্রামে। অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল জেলায়। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেট জেলায়। মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে। অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বগুড়ায়। অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ সৌদি আরবে। ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে। ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন সিলেটে নিজ গ্রামে ঈদ উদ্‌যাপন করবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর