মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

জার্মানিতে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা ১০০ ছাড়িয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৪৬ সময় দেখুন
জার্মানিতে আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা ১০০ ছাড়িয়েছে


আন্তর্জাতিক ডেস্ক

জার্মানির পশ্চিমাঞ্চলে অবিরাম বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা একশো ছাড়িয়ে গেছে। বন্যায় এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব জার্মানিতে দশকের সবচেয়ে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত অন্তত ১২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। অত্যাধিক বৃষ্টিপাতে নদীগুলোর পার ভেঙে স্থলভাগ প্লাবিত হয়ে গেছে। এতে ঘরবাড়ি রাস্তাঘাটও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।

স্থানীয় ব্রডকাস্টার এডিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় এবারের প্রাণহানি দেশটিতে বহু বছরের মধ্যে সর্বোচ্চ।

এদিকে, বন্যা উপদ্রুত অঞ্চলগুলোতে মোবাইল নেটওয়ার্ক কাজ না করায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সে কারণে অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় প্রশাসনিক সূত্রগুলো জানিয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) পর্যন্ত জার্মানির পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে খরস্রোত থাকার কারণে ভূমি ধসে বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার খবর ফেসবুকে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

অন্যদিকে, এখনো নিখোঁজ থাকাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ। কিন্তু, কয়েকটি অঞ্চলের গ্যাসলাইনে লিকেজ থাকার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর