সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

জিও-র দুর্দান্ত কিছু রিচার্জ প্ল্যান, কম টাকায় মিলবে বেশি ডেটা ও অন্যান্য অনেক সুবিধা – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৩ সময় দেখুন
জিও-র দুর্দান্ত কিছু রিচার্জ প্ল্যান, কম টাকায় মিলবে বেশি ডেটা ও অন্যান্য অনেক সুবিধা – News18 Bangla


কলকাতা: জিও মানেই অফারের ছড়াছড়ি ৷ প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম প্রায় সব টেলিকম সংস্থা বাড়িয়ে দিলেও জিও-র এখনও এমন বেশ কিছু রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে গ্রাহকদের লাভই লাভ ৷ এমন দুটি জিও-র প্ল্যানের সম্পর্কে জেনে নিন, যেখানে থাকছে প্রচুর সুবিধা ৷ আর তাও কম দামে (Jio Recharge Plan) ৷

আরও পড়ুন– বাজেটে মিলল অর্থ, ফের কাজে অগ্রগতি হতে পারে শালিমার স্টেশন আধুনিকীকরণের

রিলায়েন্স জিও-র (Reliance Jio) ২৩৯ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের ৷ এখানে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবেন আপনি ৷ অর্থাৎ সবমিলিয়ে ৪২ জিবি ডেটা পাওয়া যাবে ৷ সঙ্গে থাকছে প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস করার সুবিধাও ৷ দৈনিক ১.৫ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর ১০ টাকায় টপ আপ রিচার্জ করতে পারেন ৷ অর্থাৎ অনেক কম খরচেই বেশ কিছু সুবিধা থাকছে এই প্ল্যানে ৷

এর পাশাপাশি সব নেটওয়ার্কে ফ্রি কলিংয়ের সুবিধাও পাবেন আপনি ৷ JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশন তো রয়েছেই ৷

আরও পড়ুন-Viral Video: বয়ফ্রেন্ডের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে গিয়ে মহিলা ধরা পড়ল আরও এক বয়ফ্রেন্ডের কাছে! তার পরই শুরু ধুন্ধুমার কাণ্ড!

রিলায়েন্সের এই প্ল্যানে পাওয়া যায় ২৫জিবির ডেটা

রিলায়েন্স জিও-র ২৯৮ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিনের ৷ এর মধ্যে জিও-র গ্রাহকরা সবমিলিয়ে ২৫জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাবেন ৷ এখানে দৈনিক কোনও লিমিটেশন নেই ৷ অর্থাৎ আপনি চাইলে এক দিনেও ২৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন ৷ আপনার যেমন ভাবে প্রয়োজন, সেভাবেই ৩০ দিনের জন্য এই ২৫ জিবি ডেটা ব্যবহার করার সুবিধা পাবেন এই রিচার্জ প্ল্যানে ৷ এর পাশাপাশি প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস ৷ দেশের মধ্যে সব নেটওয়ার্কে ফ্রি কলিংয়ের সুবিধা এবং JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud অ্যাপ তো রয়েছেই ৷

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Jio, Jio Recharge



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর