সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘‘জিয়াউর রহমান ছিলেন ‘লাকি ম্যান’, ক্ষমতা না চেয়েও পেয়েছিলেন’’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৫৭ সময় দেখুন
‘‘জিয়াউর রহমান ছিলেন ‘লাকি ম্যান’, ক্ষমতা না চেয়েও পেয়েছিলেন’’


ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘লাকি ম্যান’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জিয়াউর রহমান একজন লাকি ম্যান ছিলেন। তিনি ক্ষমতা চাননি, কিন্তু পেয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জিয়াউর রহমানের কিছু ক্যারিশমেটিক জায়গা ছিল, সেখান থেকে তিনি বাংলাদেশকে কিছুটা অর্থনৈতিক স্বনির্ভরতার পথে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তখনই সুযোগ ছিল রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলার, যা তিনি মিস করেছেন। তাই আমরা বলি— মিলিটারি যেন রাজনীতিতে না আসে। যারা সীমান্ত পাহারা দেবে, তারা এখন ইট-বালুর কাজ করছে—এটা দুঃখজনক।‘

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান অর্থনীতিকে পুনর্গঠনের চেষ্টা করেছিলেন, কিন্তু রাজনৈতিক পুনর্গঠনে ব্যর্থ হন। যদি তিনি চাইতেন, জনগণের দেওয়া ক্ষমতা ব্যবহার করে দেশের গতিপথ পরিবর্তন করতে পারতেন। বাংলাদেশ তখন নতুন এক রিফর্ম প্রসেসে যেতে পারতো—কিন্তু ঐতিহাসিকভাবে তিনি সেই সুযোগ হাতছাড়া করেছেন।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘বিএনপির বর্তমান অর্থনৈতিক নীতি দিয়ে বাংলাদেশের মৌলিক পরিবর্তন সম্ভব নয়। বিএনপি যদি ড. মুহাম্মদ ইউনূসের (প্রধান উপদেষ্টা) সঙ্গে সমঝোতা বা গোপন ডিলের মাধ্যমে ক্ষমতায় আসে, তাহলে তাদের পতন হবে এনসিপির হাতেই। আগেও লন্ডনে এমন এক ডিল হয়েছিল, এখন সেই চুক্তি নবায়নের চেষ্টা চলছে। কিন্তু এর পরিণতি হবে ভয়াবহ। ‘

জোট রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গেই জোটে যাবো, যারা সংস্কারে বিশ্বাসী।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর