রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গরিবদের মাঝে কাপড় বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ জুন, ২০২৪
  • ১২৫ সময় দেখুন
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গরিবদের মাঝে কাপড় বিতরণ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গরিবদের মাঝে কাপড় বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানা বিএনপি।

রোববার (২ জুন) দুপুরে উত্তরার আরএমসি হাসপাতালের সামনে এ কাপড় বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু।

এর আগে, একই স্থানে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। দোয়া-মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আলাউদ্দীন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা ১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, স্থানীয় বিএনপি নেতা আজমল হুদা মিঠু, ফিরোজ আলম, ইমাম শরীফ বাবু, মো. আব্দুস ছামাদ, মো. মিলন মিয়া, ফেরদৌস মজুমদার মাসুম, মোস্তফা কামাল হৃদয়, মো. সোয়েব, মো. ইউসুফ আলী বিপু, মো. নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় রিয়াজুল ইসলাম রিজু নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘মনে রাখবেন আপনারা জিয়ার আদর্শের সৈনিক। জিয়ার সততা কিংবদন্তিতুল্য। তার সততা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের জনগণের জন্য আপনাদের কাজ করতে হবে। তাহলেই জিয়াকে সত্যিকারের শ্রদ্ধা ও সন্মান জানানো হবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর