রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

জিয়াউদ্দিন বাবলুর জানাজা রাতে, মিরপুরে দাফন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৮৮ সময় দেখুন
জিয়াউদ্দিন বাবলুর জানাজা রাতে, মিরপুরে দাফন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জানাজা শনিবার বাদ এশা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। 

এর আগে দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে রাখা হবে তার মরদেহ।

জাতীয় পার্টির প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালি এ তথ্য জানিয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবলু।

সেপ্টেম্বর মাসের শুরু থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মি. বাবলু। কয়েকদিন আগে শরীরের অবস্থার অবনতি হলে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করা বাবুল দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।তিনি সাবেক রাষ্ট্রপতি ও সেনাশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর