শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৬৭ সময় দেখুন
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে জানা গেছে। বর্তমানে তিনি কারও ডাকে সাড়া দিচ্ছেন না। শনিবার (৩০ অক্টোবর) জাপার একাধিক প্রেসিডিয়াম সদস্য সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দলটির চেয়ারম্যান জিএম কাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রওশন এরশাদকে দেখতে গিয়েছিলেন। এ সময় তিনি রওশন এরশাদকে ডাকাডাকি করলেও তিনি কোনো সাড়া দেননি। এদিকে জিএম কাদের দলের একাধিক প্রেসিডিয়াম সদস্যকে জানিয়েছেন, বেগম রওশন এরশাদ বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রওশন এরশাদের রোগ মুক্তি জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই দোয়া অনুষ্ঠানে জিএম কাদের বলেছেন, ‘রওশন এরশাদ নিস্তেজ অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন আছেন। ডাক্তাররা পরামর্শ দিলে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।’

সর্বশেষ গত ২৩ অক্টোবর রওশন এরশাদেরকে সিএমএইচে ভর্তি করা হয়। ওই সময় রওশন পুত্র সাদ এরশাদ এমপি সারাবাংলাকে বলেছিলেন, ‘মা বর্তমানে আইসিউইতে রয়েছেন। একদিকে তার বয়স হয়েছে, অন্যদিকে তার শারীরিক নানা সমস্যাও রয়েছে। চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হবে। এ জন্য চিকিৎসকদের সঙ্গে আলোচনা অব্যাহাত রয়েছে।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর