শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

জুনের মধ্যেই উন্মুক্ত হবে পদ্মাসেতু: ওবায়দুল কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৭ সময় দেখুন
জুনের মধ্যেই উন্মুক্ত হবে পদ্মাসেতু: ওবায়দুল কাদের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: চলতি বছরের জুন মাসের মধ্যেই বহুল প্রতিক্ষিত স্বপ্নের পদ্মাসেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এরই মধ্যে সেতুর মূল কাজ হয়েছে শতকরা ৯৬ ভাগ। আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯০.০৫ ভাগ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেতু বিভাগে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান। এ সময় সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অগ্রগতি শতকরা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

এদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ফেজের মধ্যে এয়ারপোর্ট হতে বনানী পর্যন্ত প্রথম ফেজের কাজ শেষ হয়েছে শতকরা ৭৮.০৫ এবং বনানী মগবাজার অংশের অগ্রগতি শতকরা ৩১ ভাগ জানিয়ে ওবায়দুল কাদের এ প্রকল্পের কাজ আরও দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সিনহা হত্যা মামলার রায় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা সরকার আইনের শাসনে বিশ্বাসী।

দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যারা বিচারবিভাগ নিয়ে অহেতুক সংশয় প্রকাশ করেন, তারা এ রায়ের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবেন।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামী এক সৌজন্য সাক্ষাৎ করেন।

সারাবাংলা/এনআর/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর