রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘জুলাইয়ে গণহত্যাকারীদের বিচার করতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


ফরিদপুর: অবিলম্বে দেশে লুটপাট, মব সন্ত্রাস, ধর্ষণ ও চাঁদাবাজি বন্ধ এবং ছাত্র জনতা গণহত্যাকারী ও দেশের অর্থ পাচারকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতারা।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৫ টায় ফরিদপুর শহরের জনতার মোড়ে দলটির এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সেখানে দলটির ফরিদপুর জেলা সম্পাদক আব্দুল কাদের আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য প্রফেসর আব্দুস সাত্তার এবং কেন্দ্রীয় নেতা নজরুল ইসলামসহ ফরিদপুর ও রাজবাড়ী জেলার নেতৃবৃন্দ।

বক্তারা দেশে উগ্র সাম্প্রদায়িকতা যাতে ছড়িয়ে না পড়ে এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং একইসঙ্গে পতিত স্বৈরাচারের আমলে সংঘটিত সকল হত্যা ও অপরাধের বিচার দাবি করেন। কৃষক শ্রমিক মেহনতি মানুষ যাতে ন্যায্য মজুরি পায় এবং তাদের অধিকার যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান তারা।

সমাবেশ শেষে একটি মিছিল সমাবেশস্থল সংলগ্ন আলিপুর সড়ক প্রদক্ষিণ করে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর