বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত TOI Exclusive | Sabastian Sawe’s London blitz makes us marathoners believe limits are meant to be pushed: Sawan Barwal | More sports News শ্যামনগরের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে ১০০০ লিটারের ৬০টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ ডিজেল সংকটে আর নয় অস্থিরতা আমাদের বুস্টার মিশ্রিত পোড়া মবিলেই নির্ভরতা

জুলাই আন্দোলনে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৬৭ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ২৩:১২


ঢাকা: জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৪ আগস্ট বরিশালের চৌমাথায় গুলিবিদ্ধ হন রায়হান।

শুক্রবার (২ মে) তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম বরিশাল শহরে কালি বাড়ী রোডস্থ আহত রায়হানের বাসায় যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সাহায্য ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং চিকিৎসা সম্পর্কিত যাবতীয় সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন। জুলাইযোদ্ধা রায়হান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ও তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মো. রাইয়ান আহমেদ রায়হান স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি পরিবারের বড় সন্তান।

৪ আগস্ট সরকার পতনের দাবিতে রাজপথে মিছিল করার সময় একে একে ৫৬টি স্প্রিন্টার বুলেট তার মুখমণ্ডলে বিদ্ধ হয়, হারান বাম চোখের দৃষ্টি। ফার্মাসিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর পরিবারের হাল ধরার স্বপ্ন দেখা ছেলেটার কিন্তু ঘাতকের বুলেট সেই স্বপ্ন ধূলিস্যাৎ করে দেয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. জামশেদ আলী, ডা. মিজানুর রহমান, ডা. রিয়াদুর রহমান, ডা. মহিবুল্লাহ, ডা. ফয়সাল খান, ডা. সৈকত, ডা. রেজওয়ান তাহসিনসহ তার চিকিৎসার সঙ্গে যুক্ত অন্যান্য চিকিৎসক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সারাবাংলা/এফএন/এইচআই

জুলাই আন্দোলন
তারেক রহমান
বিএনপি
রায়হান





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom