রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের পাশে সাদা দল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১২২ সময় দেখুন


ঢাবি করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ২২:৫১

উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান

ঢাবি: জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদ‌ী শিক্ষকদের সংগঠন সাদা দল।

সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ শিক্ষক লাউঞ্জে এক ইফতার মাহফিলে ঢাবির নয়জন আহত শিক্ষার্থী ও শহিদ দুই পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।

আর্থিক সহায়তা পাওয়া শিক্ষার্থীরা হলেন— বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সুমন মিয়া, দর্শন বিভাগের স্বপন মিয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাব্বির আহমেদ ও মুবাশিরুজ্জান হাসান, সমাজবিজ্ঞান বিভাগের মো. মনসুর রহমান ও আশিকুর রহমান, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালরানেবিলিটি স্টাডিজের (আইডিএমভিএস) ইশরাত জাহান ইমু এবং রসায়ন বিভাগের মোস্তাফিজুর রহমান ও মো. আরিফুল ইসলাম।

এ ছাড়াও গণঅভ্যুত্থানে শহিদ দুই পরিবারও পেয়েছে আর্থিক সহায়তা। শহিদ কামাল মিয়ার স্ত্রী ফাতেমা এবং শহীদ মো. সাইফুল ইসলামের মা মোসাম্মদ হায়াতুন নেসাকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ বিষয়ে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, ‘জুলাই বিপ্ল‌বে নিহত ও আহত‌দের ঋণ আমরা কখনো শোধ কর‌তে পার‌বে না। তা‌দের র‌ক্তের বি‌নিম‌য়ে আমরা স্বৈরাচার থে‌কে মুক্ত হ‌য়ে‌ছি।
আমরা তা‌দের পা‌শে আছি, সবসময় থাক‌ব।’

সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ‌্যালয় সাদা দল সাম‌নে থে‌কে নেতৃত্ব দিয়েছে। ‌সেই সময় ছাত্রদের পা‌শে সাদা দল ছি‌ল, এখনো আছে, ভ‌বিষ‌্যতেও ছাত্রদের যেকোনো সহ‌যো‌গিতায় সাদা দল পা‌শে থাকবে।

উল্লেখ্য, এ সময় উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, কলা অনুষ‌দের ডিন অধ‌্যাপক ড. মোহাম্মদ ছি‌দ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন ও স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মহিউদ্দিন প্রমুখ।

সারাবাংলা/এআইএন/এইচআই

গণঅভ্যুত্থানে আহত
জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন
জুলাই আন্দোলন
ঢা‌বি
সাদা দল





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর